আমাদের হাতে থাকা স্মার্টফোন বা মোবাইলটি আমাদের প্রাত্যহিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আমরা আমাদের মোবাইল টি সারাদিন ইউজ করার পরে দিনশেষে যখন দেখা যায় ফোনের চার্জ প্রায় শেষ এবং সম্পূর্ণ ১০০% চার্জ হতে দীর্ঘ সময় নিচ্ছে, তখন যেন আমাদের বিরক্তির শেষ থাকে না।
বিশেষ করে আমাদের বাহিরে জরুরি কোনো কাজে বের হওয়ার আগে যদি মোবাইল একদম স্লো চার্জ হয়, তবে তখন তা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ফোনের চার্জিং গতি নির্ভর করে বেশ কিছু অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিষয়ের ওপর।
আপনি কি জানেন, ছোট কিছু অভ্যাস পরিবর্তন এবং সঠিক পদ্ধতি অনুসরণ করলে আপনার ফোনকে স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত চার্জ করা সম্ভব? সম্পূর্ণ বিষয়টি জানতে চাইলে আজকের এই ব্লক পোষ্টটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়বেন।
আজকের এই বিস্তারিত আর্টিকেলে আমরা জানবো ফোন দ্রুত চার্জ করার কার্যকর উপায় এবং সেই সাথে চার্জিং সংক্রান্ত কিছু জরুরি টিপস, যা আপনার স্মার্টফোনের ব্যাটারি লাইফকেও রাখবে সুরক্ষিত।
স্মার্টফোন কেন ধীরে চার্জ হয়? (মৌলিক কারণসমূহ)
ফোন দ্রুত চার্জ করার উপায় জানার আগে, কেন ফোন ধীরে চার্জ হয় তা বোঝা জরুরি। মূলত কয়েকটি কারণে চার্জিং গতি কমে যায়। আপনাদের বোঝানোর জন্য আমি নিচে পাঁচটি কারণ দিয়ে দিলাম।
১. চার্জিং অ্যাডাপ্টারের সমস্যা: ফোনের সাথে আসা আসল চার্জারটি হারিয়ে গেলে আমরা অনেক সময় কম ওয়াটের বা সস্তা কোনো চার্জার ব্যবহার করি। এটি চার্জিং স্পিড কমিয়ে দেয়। এক্ষেত্রে আপনার চার্জিং কেবেলটি যদি অরজিনাল হয়, সে ক্ষেত্রেও কিন্তু আপনি এই স্লো চার্জিং সমস্যায় পড়বেন।
২. ডেটা ক্যাবল বা ক্যাবল ড্যামেজ: ক্যাবল পুরনো হয়ে গেলে বা ভেতরে তার ছিঁড়ে গেলে তা বিদ্যুৎ প্রবাহে বাধা সৃষ্টি করে। এক্ষেত্রেও কিন্তু আপনার স্লো চার্জিং সমস্যাটা হতে পারে। যদি আপনার চার্জার টা অরজিনাল ফোনের চার্জার কিন্তু চার্জারের সাথে থাকা অরিজিনাল কেবেলটা নষ্ট হওয়ার কারণে আপনারা মার্কেট থেকে সস্তা কেবল ইউজ করেন, এর জন্যও কিন্তু অনেক সময় ফোন স্লো চার্জ হয়।
৩. ব্যাকগ্রাউন্ড অ্যাপস: মোবাইলের মধ্যে অনেক গুলো অ্যাপ একসাথে চালু থাকলে বা ফোনের লোকেশন বা ব্লুটুথ অন থাকলে ফোন চার্জ হতে অনেক সময় নেয়। আমরা অনেক সময় কি করি, মোবাইল চার্জে দিয়ে একটার পর একটা অ্যাপস এর মধ্যে প্রবেশ করি, এর জন্য ফোন অনেক গরম হয় এবং চার্জিং স্লো হয়। কেউ কেউ তো ফোন চার্জে দিয়ে সারাদিন টিপাটিপি করে, এতে মোবাইলের ব্যাটারি ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
৪. ফোনের তাপমাত্রা: আবার অনেক সময় আমাদের স্মার্টফোনটি অতিরিক্ত ব্যবহারের ফলে ফোন বেশি গরম হয়ে গেলে প্রসেসর নিজে থেকেই চার্জিং গতি কমিয়ে দেয় যাতে ব্যাটারি নষ্ট না হয়।
৫. চার্জিং সোর্স: আমাদের মধ্যে যারা ল্যাপটপ বা ডেক্সটপ ইউজার আছেন, তারা হয়তো বা কেউ ল্যাপটপের ইউএসবি পোর্ট থেকে চার্জ দিয়ে থাকেন, এক্ষেত্রে মোবাইলে ওয়াল সকেটের চেয়ে অনেক কম বিদ্যুৎ সরবরাহ করার কারণে স্লো চার্জিং সমস্যা হয়।

ফোন দ্রুত চার্জ করার ৫টি জাদুকরী উপায় জেনে নিন!
আপনার ফোনের চার্জিং গতি বাড়াতে নিচে উল্লিখিত পাঁচটি টিপস অনুসরণ করুন। এর ফলে কি হবে, আপনার ফোন দ্রুত চার্জ হবে। আগের থেকে আপনি ৯০% বেটার রেজাল্ট পাবেন।
১. ফ্লাইট মোড (Airplane Mode) অন করুন
ফোন চার্জ করার সময় এটি সবচেয়ে কার্যকর উপায়। এয়ারপ্লেন মোড চালু করলে ফোনের নেটওয়ার্ক সিগন্যাল, ওয়াইফাই এবং ব্লুটুথ বন্ধ হয়ে যায়। ফলে ফোন সিগন্যাল খোঁজার জন্য ব্যাটারি খরচ করে না। ফোনের প্রসেসারেও কোন চাপ পড়ে না, ফোন যখন কোনো নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে না, তখন ব্যাটারির সমস্ত শক্তি শুধুমাত্র চার্জ নেওয়ার দিকেই মনোনিবেশ করে। এটি চার্জিং সময়কে উল্লেখযোগ্য ভাবে কমিয়ে দেয় এবং ফার্স্ট চার্জিং হয়।
২. সঠিক অরিজিনাল চার্জার ব্যবহার করুন
প্রতিটি স্মার্টফোন একটি নির্দিষ্ট ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারের চার্জার সমর্থন করে। ফোন প্রস্তুতকারক কোম্পানির দেওয়া অরিজিনাল চার্জারটিই ব্যবহার করুন। সস্তা বা লোকাল চার্জার শুধু চার্জিং গতি কমিয়ে দেয় না, বরং ব্যাটারির দীর্ঘমেয়াদি ক্ষতিও করতে পারে। ভালো মানের ‘ফাস্ট চার্জার’ হলে তা ফোনের ফাস্ট চার্জিং ক্ষমতাকে সর্বোচ্চ ব্যবহার করতে সাহায্য করে। আবার অনেক সময় আপনার ফোনের অরজিনাল চার্জার বা কেবিলটি নষ্ট হয়ে যেতে পারে, এক্ষেত্রে আপনি মার্কেট থেকে যে চার্জার বা কেবেলটি ক্রয় করবেন অবশ্যই সেটি ভালো মানের দেখে ক্রয় করবেন যদি দাম একটু বেশিও হয়। তাহলে আপনি অবশ্যই বেটার রেজাল্ট পাবেন।
৩. চার্জ করার সময় ফোন ব্যবহার করা বন্ধ রাখুন
আমাদের মধ্যে অনেকেই আছে যারা ফোন চার্জে দিয়ে সারাক্ষণ ব্যবহার করতে থাকে। চার্জ হওয়ার সময় ফোন ব্যবহার করা একটি বাজে অভ্যাস। আপনি যখন চার্জিং অবস্থায় ফোন টিপবেন, তখন ব্যাটারি একই সাথে বিদ্যুৎ গ্রহণ করছে এবং ব্যয় করছে। এতে ফোনের তাপমাত্রা বেড়ে যায় এবং চার্জিং প্রক্রিয়া ধীর হয়ে যায়। সম্ভব হলে ফোনটি সুইচ অফ করে চার্জ করুন, এতে সবচেয়ে দ্রুত চার্জ হয়। এই পদ্ধতি ১০০% কার্যকর।
৪. ফোন ঠাণ্ডা পরিবেশে চার্জ করুন
আপনি এমন জায়গায় ফোন রেখে চার্জ দিয়েছেন, যেখানে গরমের তাপমাত্রা অনেক বেশি, এই অবস্থায় আপনার ফোনটিও আরও বেশি গরম হতে থাকে। ফোনের সাথে ব্যাটারি গরম হলে তার চার্জ ধরে রাখার বা চার্জ হওয়ার ক্ষমতা কমে যায়। তাই রোদ বা গরম জায়গায় রেখে ফোন চার্জ দেবেন না। চার্জিংয়ের সময় ফোনকে সরাসরি সূর্যালোক থেকে দূরে এবং সমতল জায়গায় রাখুন। ফোনের কেস বা কভার যদি মোটা হয়, তবে চার্জ দেওয়ার সময় সেটি খুলে ফেলুন। এতে ফোন দ্রুত ঠাণ্ডা থাকে এবং চার্জিং দ্রুত হয়।
৫. ওয়াল সকেট বা সরাসরি বিদ্যুতের উৎস ব্যবহার করুন
কখনোই ল্যাপটপ, কম্পিউটার বা পাওয়ার ব্যাংক থেকে ফোন চার্জ করার চেষ্টা করবেন না যদি না জরুরি অবস্থা হয়। ল্যাপটপের ইউএসবি পোর্ট থেকে খুব কম বিদ্যুৎ সরবরাহ পাওয়া যায়। দ্রুত চার্জিং নিশ্চিত করতে সরাসরি ওয়াল সকেটে চার্জার প্লাগ করে চার্জ করুন। আপনি যতই ভালো মানের পাওয়ার ব্যাংক কিনুন না কেন আপনি কখনোই আপনার অরজিনাল চার্জার এডাপ্টার এর মত বেটার রেজাল্ট পাবেন না। সেজন্য বলতেছি অবশ্যই জরুরি প্রয়োজন ছাড়া ল্যাপটপ বা পাওয়ার ব্যাংক ইউজ করবেন না। দীর্ঘ সময় পাওয়ার ব্যাংক ইউজ করলে মোবাইলের ব্যাটারি ড্যামেজ হওয়ার সম্ভাবনা ৯৯% থাকে।
চার্জিং সংক্রান্ত জরুরি সতর্কতা! (Important Tips)
দ্রুত চার্জিংয়ের নেশায় কিছু ভুল করবেন না। ব্যাটারি সুরক্ষিত রাখতে নিচের বিষয়গুলো মাথায় রাখা খুব জরুরি:
ওভারচার্জিং এড়িয়ে চলুন: সারা রাত ফোন চার্জে বসিয়ে রাখবেন না। বর্তমানের স্মার্টফোনে অটোমেটিক চার্জিং কাট-অফ থাকলেও, দীর্ঘ সময় পাওয়ারে সংযুক্ত থাকা ব্যাটারির ওপর চাপ সৃষ্টি করে। এক্ষেত্রে আপনার ফোনের চার্জিং আইসিতে সমস্যা হতে পারে এবং কপাল খারাপ হলে মোবাইলের ব্যাটারি ব্লাস্ট করতে পারে। এজন্য অবশ্যই মোবাইল সারারাত চার্জে দেওয়া থেকে বিরত থাকবেন।
লো ব্যাটারিতে ফোন ব্যবহার: ফোন যখন ১০-১৫% এর নিচে নেমে যায়, তখন দ্রুত চার্জার খুঁজে বের করুন। ব্যাটারি একদম ০% হয়ে গেলে চার্জ হতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগে। এজন্য অবশ্যই সব সময় মোবাইলের চার্জ ২০% এ নামার আগে মোবাইল চার্জে দিবেন। এক্ষেত্রে বেটার রেজাল্ট পাবেন।
ব্যাটারি হেলথ চেক করুন: নিয়মিত আপনার ফোনের সেটিংসে গিয়ে ব্যাটারি স্ট্যাটাস চেক করুন। চেক করার পরে আপনি যদি দেখেন ব্যাটারি লাইফ অনেক কমে গেছে, এক্ষেত্রে শুধুমাত্র আপনার ফোনের ব্যাটারি চেঞ্জ করলেই স্লো চার্জিং সমস্যা দূর হয়ে যাবে।
ব্যাটারির স্থায়িত্ব বজায় রাখার উপায়!
দ্রুত মোবাইল চার্জ করার পাশাপাশি ব্যাটারিকে দীর্ঘস্থায়ী করার জন্য নিচের বিষয়গুলো অবশ্যই আপনার মেনে চলা উচিত:
ব্রাইটনেস কমিয়ে রাখুন: ফোনের স্ক্রিন লাইট ব্যাটারির সবচেয়ে বড় শত্রু। ব্রাইটনেস অটোমেটিক বা কম রাখুন। এক্ষেত্রে আপনার চোখেরও ক্ষতি কম হবে এবং মোবাইলের ব্যাটারি ইউজও কম হবে।
অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন: অনেক অ্যাপ সারাক্ষণ নোটিফিকেশন পাঠায় যা ব্যাটারি খরচ করে। অপ্রয়োজনীয় অ্যাপগুলোর নোটিফিকেশন বন্ধ রাখুন। এক্ষেত্রে আপনার ফোন দ্রুত চার্জ শেষ হয়ে যাওয়া থেকে রক্ষা পাবে।
সফটওয়্যার আপডেট: ফোন নির্মাতা প্রতিষ্ঠান নিয়মিত আপডেট দেয় যা ব্যাটারি ম্যানেজমেন্টকে উন্নত করে। ফোন সবসময় আপডেটেড রাখুন। আপনার ফোনের সেটিংসে গিয়ে সিস্টেম আপডেট চেক করে দেখতে পারেন যে আপনার ফোনটি “আপ টু ডেট” করা আছে কিনা। যদি না থাকে তাহলে আপনার সামনে সফটওয়্যার আপডেট আসলে সেখানে ক্লিক করে আপডেট করে নেবেন। এক্ষেত্রে অবশ্যই আপনার ইন্টারনেট কানেক্ট থাকতে হবে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQs)
প্রশ্ন ১: আমি কি সারারাত ফোন চার্জে রাখতে পারি?
উত্তরে বলা যায়, আধুনিক ফোনে স্মার্ট চার্জিং প্রযুক্তি থাকলেও ব্যাটারির দীর্ঘস্থায়ী স্বাস্থ্যের জন্য সারারাত চার্জ না দেওয়াই ভালো। এটি ব্যাটারির তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে। এক্ষেত্রে আমি আপনাদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করব আপনারা কেউ ফোন সারারাত চার্জে দিয়ে ঘুমাবেন না।
প্রশ্ন ২: ফাস্ট চার্জার ব্যবহার করলে কি ব্যাটারি দ্রুত নষ্ট হয়?
আপনার ফোনের সাথে যদি ফাস্ট চার্জার আসে তবে তা নিরাপদ। তবে খুব হাই-ওয়াটের থার্ড পার্টি চার্জার ব্যবহার করলে দীর্ঘ মেয়াদে ব্যাটারির ওপর চাপ পড়তে পারে। আপনার অরজিনাল চার্জার যদি নষ্ট হয়ে যায় সে ক্ষেত্রে অবশ্যই আপনার ফোনের সাথে ওয়ার্ট মিলিয়ে চার্জার সংগ্রহ করার চেষ্টা করবেন। আপনার অরজিনাল এডাপ্টারটি কত ওয়ার্টের সেই ওয়ার্ট মিলিয়ে অবশ্যই চার্জার ক্রয় করবেন।
প্রশ্ন ৩: পাওয়ার সেভিং মোড অন করে কি দ্রুত চার্জ দেওয়া সম্ভব?
হ্যাঁ, পাওয়ার সেভিং মোড অন করলে ব্যাকগ্রাউন্ড প্রসেস বন্ধ হয়ে যায়, যা দ্রুত চার্জ হতে সাহায্য করে। এটি আপনার ফোনকে ফাস্ট charging হতে অনেক সাহায্য করে।
উপসংহার
ফোন দ্রুত চার্জ করার এই টিপসগুলো মেনে চললে আপনি আপনার ব্যস্ত জীবনযাত্রায় অনেক সময় বাঁচাতে পারবেন। মনে রাখবেন, স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করার জন্য ধৈর্যের প্রয়োজন। সবসময় ভালো মানের ক্যাবল এবং চার্জার ব্যবহার করুন। উপরের নিয়মগুলো অনুসরণ করলে আশা করা যায় আপনার ফোন চার্জ হতে ঘণ্টার পর ঘণ্টা সময় নেবে না।
আপনি আমাদের দেখানো পদ্ধতি অনুযায়ী যদি আপনার ফোনটি চার্জ করেন সেক্ষেত্রে আপনি ৯০% বেটার রেজাল্ট পাবেন। আমাদের ব্লগ পোস্টটি পড়তে পড়তে আপনি যখন এই পর্যন্ত চলে এসেছেন তাহলে নিচে কমেন্ট বক্সে ছোট্ট একটি কমেন্ট করে যান আপনি কোন জেলা থেকে আমাদের এই ব্লগ পোষ্টটি পড়েছেন! ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, তাহলেই আপনি অনেক কিছু জানতে ও শিখতে পারবেন।