প্রতিবেশীর ভালোবাসার বদলে ভালোবাসা সুন্দর একটি শিক্ষণীয় বাস্তব ঘটনা

এইতো মাত্র কয়েক মাস আগে আমি আমার পরিবার নিয়ে নতুন একটা ফ্ল্যাটে উঠলাম। প্রায় মাস খানেক পরে আমার ফ্ল্যাটের সামনের ফ্লাটে অন্য এক দম্পতি  বাসা ভাড়া নেয়। তারা আসার সাথে সাথেই আমাদের সাথে একটু মিষ্টি কথা বলেই আমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা চাইল, সে আমার ওয়াইফাই এর পাসওয়ার্ডটা চাওয়ার সাথে সাথে আমি দিয়েও দিলাম, কারণ আমার ওয়াইফাই টা চালানোর মতো আর কেউ নাই, আমি শুধু নিজেই চালাই আমার সাথে তারা চালালেও আমার তো আর বাড়তি কোনো খরচ হচ্ছে না, আবার অন্যদিকে তাদের সাথে সম্পর্কটাও একটু ভালো হল।

আমি যখন গতকাল বাসায় ফিরছিলাম, তখন তাকে দেখলাম আমার দরজার সামনে দাঁড়িয়ে মোবাইলে কিছু একটা দেখতেছে, তাকে দেখে আমি কুশল বিনিময় করলাম। তখন আমি রুমে না ঢুকে তার সাথে হালকা আলাপ শুরু করলাম। 

আলাপের মাঝে সে বলল ৩-৪ দিন আগে সে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কিনেছে, এবং নতুন নতুন মুভি দেখে তার সময়টা নাকি বেশ ভালই কাটছে। তার কথা শুনে আমি একটু মজা করে বলে উঠলাম ভাই সারাদিন অফিসের কাজে এত ব্যস্ত থাকি যে নাটক বা সিনেমা দেখার সময়ই পাইনা। আপনি যদি আপনার নেটফ্লিক্স এর পাসওয়ার্ডটা আমাকে দিতেন তাহলে আমিও মাঝে মাঝে দুই একটা সিরিয়াল অথবা মুভি দেখে সময় পার করতাম।

উনার ঘরের দরজাটা তখন খোলা ছিল, আমাদের কথাগুলো তার স্ত্রী কান দিয়ে শুনতেছিল। আমার এই কথা শোনার পরে ভেতর থেকে উনার স্ত্রী জোরে চিৎকার দিয়ে বলে উঠলো যাকে তাকে পাসওয়ার্ড দিও না। আমরা টাকা খরচ করে সাবস্ক্রিপশন কিনেছি, পাসওয়ার্ড কেন দিবা!

এই কথা শুনে আমি একটু হতভম্ব হয়ে নীরবতার সহিতে দাঁড়িয়ে রইলাম, এরপর ভদ্রলোক আমার সাথে একটু মৃদু হাসি দিয়ে অন্যদিকে কথা ঘুরিয়ে নিলেন, আর আমিও মৃদু হাসি দিয়ে বললাম আরে সমস্যা নেই বলে রুমে ঢুকে গেলাম। বাসায় ঢুকে আমার স্ত্রীর সাথে বিষয়টা শেয়ার করলাম, সে আমাকে সাথে সাথে বলল আমাদের ওয়াইফাই দিয়ে তারা নেটফ্লিক্স দেখে, তুমি ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করে দাও, যেই কথা সেই কাজ আমি আমার স্ত্রীর কথা শুনে সাথে সাথে ওয়াইফাই এর পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম।

কিছুক্ষণ পর সেই দম্পতি হন্তদন্ত হয়ে আমাদের বাসার কলিং বেল জোরে জোরে চাপতে শুরু করলেন, আরেকজন জোরে জোরে দরজায় ধাক্কা দিচ্ছিলেন। দরজা খুলতেই ওনার স্ত্রী বলে উঠলেন দেখেন তো ওয়াইফাই লাইনটা কেটে গিয়েছে, ওয়াইফাই কাজ করতেছে না কেনো? আমরা নেটফ্লিক্সের মুভিটা অর্ধেক শেষ হয়ে গেছে বাকি অর্ধেক দেখতে পারিনি ওয়াইফাই লাইনটা কেটে যাওয়ার কারণে, একটু লাইনটা ঠিক করে দেনতো। 

এবার আমি একটু মুচকি হাসি দিয়ে বলে উঠলাম, জি এইমাত্র আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিয়েছি সেজন্য আপনাদের লাইনটা কেটে গেছে। ওয়াইফাই বিলটা যেহেতু আমিই দিচ্ছি, তাই আমি পাসওয়ার্ড আর কাউকে দিব না। আমার ওয়াইফাই পাসওয়ার্ড টা চেঞ্জ করার ব্যাপারে তারাও বুঝে গেলেন যে আমি কেন ওয়াইফাই এর পাসওয়ার্ড টা চেঞ্জ করেছি। তারা দুজনেই আর কথা না বাড়িয়ে মুখ শুকনা করে ফিরে গেলেন। এরপরে আর আমরা কেউ তাদের সাথে আন্তরিকতা দেখানোর প্রয়োজন বোধ মনে করিনি।

বন্ধুত্ব বা ভালোবাসা, স্নেহ বা মমতা আর আন্তরিকতা বা সম্মান এই সব কিছুই হওয়া উচিত পারস্পরিকভাবে। কেননা একটা সুন্দর সম্পর্ক টিকে থাকে দুই পক্ষের সমঝোতার মাধ্যমে। ভালোবাসার বদলে ভালোবাসা, সম্মানের বদলে সম্মান, আনুগত্যের বদলে আনুগত্য, নীরবতার বদলে নীরবতা, শূন্যতার বদলে শূন্যতা, মায়ার বদলে মায়া, অনুভূতির বদলে অনুভূতি। আমরা প্রত্যেকেই যদি এভাবে চলতে পারি তাহলে অনেক সমস্যার সমাধান এভাবেই সম্ভব। এর ফলে আমাদের জীবনটা অনেক শান্তিময় হয়ে উঠবে।

আজকের এই ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে মিষ্টি একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা অবশ্যই আপনার একটা সুন্দর কমেন্টের আশা করি। আর আপনি যদি আমাদের এই ওয়েবসাইটে আপনার ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমাদের লেটেস্ট পোস্ট গুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Leave a Comment